দাউদকান্দিতে তিন বাহনের সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

  • কুমিল্লা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেছে। ওই বাস থেকে পরে চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশের ধারণা, তিন বাহনের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে আগুন লেগে পুরো বাসে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নেভায়। এরপর বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুটি শিশুর লাশ পাওয়া যায়।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএস