আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৫৩ এএম

গাছের শাখা-প্রশাখা কর্তন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ জেলার কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কারণে নেসকো সিরাজগঞ্জ দফতরের আওতাধীন ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল ও দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এম