চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ ভোটকেন্দ্র থেকে জামায়াত নেতা আটক

  • চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:০০ এএম
ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভোট কেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ পৌর ওয়ার্ড জামায়াতের সভাপতিকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক ওই জামায়াত নেতার নাম শরীফ। তিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। 

জানা গেছে, সকালে ভোট শুরু হওয়ার পর শহরের হাসপাতাল রোডের রিজিয়া খাতুন গালর্স একাডেমি স্কুল ভোট কেন্দ্রে বিএনপির সমর্থকদের হাতে জামায়াতের নারীসহ দুই সমর্থক আটক হয়। এসময় এলাকার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফের কাছে থাকা নগত ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে পরিস্থিতি উত্তপ্ত হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নগদ টাকাসহ ওই জামায়াত নেতাকে আটক করেন।

পিএস