দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গেটের সামনে এমন দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে সজিব হাসান (৩৫) ও একই গ্রামের তাইদুল ইসলামের ছেলে রাব্বি (৩৪)।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আজকে দুপুরে উপজেলার গেট থেকে ধানহাটির মাঝামাঝি স্থানে একটি মোটরসাইকেল কাটলা থেকে বিরামপুরের দিকে আসছিলো এবং বিরামপুর থেকে হিলির দিকে একটি ট্রাক যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়।
নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা আসলে মরদেহ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে।
পিএস