বরিশাল: দীর্ঘ ১৮ মাস পর বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ছবি ভাইরাল হওয়ার পর পুরো উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে ফেসবুকের ওই ছবিতে যারা জাতীয় পতাকা উত্তোলন ও ছবি সাঁটিয়েছে তাদের কোন ছবি নেই।
স্থানীয়রা ধারণা, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের কোন কর্মীরা দলীয় কার্যালয়ের সার্টার ও জানালার গ্রীলের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার ছবি সাঁটিয়ে (টাঙিয়ে) দিয়ে চলে যায়। বেলা ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা পতাকা ও ছবি দুটি সেখান থেকে উধাও করে ফেলেছে। বিষয়টি প্রত্যক্ষ করলেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনের ও পাশের ব্যবসায়ীরা মুখ খুলতে অপরাগতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার দিন বিকেলে বিক্ষুদ্ধরা বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই থেকে বিধ্বস্ত দলীয় কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিলো।
পিএস