হঠাৎ ফাল্গুনে ঘন কুয়াশার কারণে দের ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটের দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে সকাল ৭টা ৩০মিনিট থেকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝ নদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ জিসানুল হক তপু জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৯টা ১০ মিনিটে এই নৌরুটে রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে থাকা যানবাহন গুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট-বড় মোট ১৪টি ফেরি চলাচল করছে।
এম