ভোলায় তরমুজ চাষীদের ওপর জলদস্যুর হামলা, ১ গুলিবিদ্ধ

  • ভোলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ভোলার চরে তরমুজ চাষীদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে সুমন সর্দার নামে এক চাষী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুমন সর্দার জানান, চরে তাদের দুই শত একর জমিতে তরমুজের আবাদ রয়েছে। ফসল কাটা নিয়ে জলদস্যু হালিম, মিন্টু, ইকরাম ও সেলিম চাঁদাবাজির চেষ্টা করলে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এলোপাথারি গুলি চালায়। এ সময় সুমন গুলিবিদ্ধ হন এবং রিয়াজ, ফয়ছাল, জুয়েল, সিরাজ ও রিপন নামে আরও পাঁচ জন আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। চাষীরা প্রভাবশালী চক্রের কারণে চরে হামলা, লুটপাট ও দখলদারিত্বের শিকার হয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এসএইচ