নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) বিকেলে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের নাম ঘোষণা করেন।

মনোনীত সদস্যরা হলেন-মো. শাহজাহান (নোয়াখালী-৪), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১২), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), শাহাজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫) এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।

সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা ক্রমানুসারে সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন।

এসএইচ