সাভারে সেমাই কারখানা ও বেকারিতে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

  • সাভার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারে একটি সেমাই কারখানা ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিপুল পরিমাণ সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর দুইটার দিকে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া লেকসিটি এলাকায় একটি সেমাই কারখানা এবং পাশের মোহাম্মদিয়া বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানটি পরিচালনা করে।

অভিযানে সেমাই কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, খাদ্যে রং মেশানো, নিম্নমানের তেল ব্যবহার, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং ভুল ঠিকানা ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ২০০ কেজি সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।

এদিকে পাশের মোহাম্মদিয়া বেকারিতে কেমিক্যাল হাইডোস ব্যবহার, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য রং ব্যবহার এবং মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচ