ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি হলেও স্লোগান দেওয়া রীতিবহির্ভূত।
শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল সংসদে যা করেছে তা তাদের অধিকারের মধ্যেই পড়েছে। তবে সংসদে স্লোগান দেওয়া সংসদের রীতি অনুযায়ী নয়।
মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবেন। তিনি বলেন, ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই সংসদ পরিচালনায় নিরপেক্ষ থাকার প্রত্যাশা রয়েছে।
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।
এ সময় মাফিয়াদের পুনরুত্থান ঠেকাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্পিকার।
শ্রদ্ধা নিবেদন শেষে ডেপুটি স্পিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদদেরও স্মরণ করেন।
এসএইচ