চাঁদপুর: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে বা সড়কের পাশে দাঁড় করিয়ে সংবর্ধনার আয়োজন করতে পারবে না।”
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, “সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো ছাত্রছাত্রীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না।”
মন্ত্রী জানান, তিনি যেখানে যাবেন, সেখানে শিক্ষার্থীদের রাস্তা দাঁড় করাতে নিষেধ করেছেন। কোনো শিক্ষক ও শিক্ষার্থী রাস্তায় তার জন্য দাঁড়াতে পারবে না। ফুলের তোড়া, ফুলের মালা, এগুলো শতভাগ নিষিদ্ধ।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।”
পিএস