নির্যাতনের তালিকা করলে এক নম্বরে থাকবে জিয়া পরিবার

  • ঝিনাইদহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি : প্রতিনিধি

ঝিনাইদহ: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এদেশে জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত কেউ ছিল না। বাংলাদেশে ১৬ বছরে যদি নির্যাতিত পরিবারের তালিকা করা হয় সেই তালিকায় এক নম্বরে থাকবে জিয়া পরিবার। 

রোববার (২২ মার্চ) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ হলরুমে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের প্রয়াত চার শিক্ষকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে আহত করে ওয়ান ইলেভেনের সময় পঙ্গু করা হয়েছিল। তার মাকে বন্দী করা হয়েছিল। তার ভাই বিদেশে মারা গেছেন। জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না। ১৭ বছর পর দেশে ফিরে তিনি ১৭ মিনিট বক্তৃতা করেছিলেন। এখন পর্যন্ত তার বক্তব্যে কোনও হিংসার আগুন জ্বলেনি।

তিনি আরও বলেন, আমরা সুষ্ঠু স্বাভাবিক বাংলাদেশ চাই। আইনের শাসনের বাংলাদেশ চাই, ন্যায়পরায়ণতার বাংলাদেশ চাই, উন্নয়নের বাংলাদেশ চাই।

পিএস