হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি ১২ শিশু

  • লক্ষ্মীপুর প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৯:৪৯ এএম
ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ১০০ শয্যা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ শিশু ভর্তি হয়। এ নিয়ে গত তিন মাসে হাম উপসর্গ ও হাম শনাক্ত হওয়া ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

[268449] 

সিভিল সার্জন বলেন, এজন্য ৩৯ জন রোগীর নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৪ জনের হাম শনাক্ত হয়েছে। বর্তমানে ১২ জন শিশু হামের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। রোগীর চিকিৎসা নিশ্চিতে সদর হাসপাতালে ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। 

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মোরশেদ আলম হিরু বলেন, লক্ষ্মীপুরে এ মুহূর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা, তা নিয়ন্ত্রণের মধ্যে আছে। যে রোগীগুলো ভর্তি হয়েছে তারা মোটামুটি আশঙ্কামুক্ত আছে। তাদের চিকিৎসা চলছে। 

জেইউবি/এসআই