নীলফামারীতে প্রথম দিনেই ৩৫১ পরীক্ষার্থী অনুপস্থিত 

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:১৬ পিএম
ফাইল ছবি

নীলফামারীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা না ঘটলেও জেলার ৪৭টি কেন্দ্রে মোট ৩৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, অনুপস্থিতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১৩৪ জন, এসএসসি (ভোকেশনাল) ১৭ জন, দাখিল ১৯৯ জন এবং দাখিল (ভোকেশনাল) একজন।

এ বছর নীলফামারী জেলায় ২৭টি কেন্দ্রে ১৭ হাজার ৩৭৫ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নেয়। এছাড়া ৬টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে ১ হাজার ৪৩৭ জন, ৮টি দাখিল কেন্দ্রে ৩ হাজার ৭২৩ জন এবং ৬টি দাখিল (ভোকেশনাল) কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসএইচ