সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত মো. আলমগীর হোসেন সিদ্দিকী (৫৩) নামে এক এএসআই (নিরস্ত্র) আকস্মিকভাবে মারা গেছেন। 

শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে থানার ব্যারাকে নিজ শয্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে চারটায় তিনি হঠাৎ অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে ভোর সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট ফেইলিউর) হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের ধারণা।

পরে বেলা ১০ টায় জেলা পুলিশ লাইনে প্রথম জানাযা এবং বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলমগীরের মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

এসএইচ