ময়মনসিংহে সড়কে প্রাণ গেল ৩ নারীর

  • ময়মনসিংহ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৪, ২০২৬, ০১:৩১ পিএম
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। সোমবার (৪ মে) বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের পুলিশ সুপার (সদর ও মক্তাগাছা সার্কেল) আসাদুজ্জামান শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়৷ এ সময় ট্রাকের চালক, তার সহযোগী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করি। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি।”

পিএস