লামায় বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নারীর মৃত্যু

  • বান্দরবান প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি : প্রতিনিধি

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) ভোরে ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ হায়দারনাশী এলাকার গিয়াস উদ্দিনের আমবাগানে এ ঘটনা ঘটে।

মৃত রুবি আক্তার (৩৮) দক্ষিণ হায়দারনাশী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী।

জানা গেছে, বন্য হাতি এসে ফসলি জমি নষ্ট করে ফেলে। এ থেকে বাঁচতে গিয়াস উদ্দিনের বাগানেও বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। মঙ্গলবার ভোরে জমিতে গেলে বৈদ্যুতিক তারের ফাঁদে পড়েন রুবি আক্তার। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিএস