কক্সবাজার: কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন ও রনি। এ ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
পিএস