পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

  • রাজবাড়ী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০৯:৩২ এএম
ছবি সংগৃহীত

রাজবাড়ী: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

বুধবার (২৭ মে) সকালে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধের তথ্য জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানান, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হবে।

[270968]

ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাত ১২টা ও ১টার সময়েও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

পাটুরিয়া ও আরিচা ঘাটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।

এসআই