ফেনী: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এতিম-অসহায়দের জন্য ৮টি গরু বিতরণ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (২৮ মে) গরুগুলো জবাই করে নিজ নির্বাচনি এলাকার সোনাগাজী আল-হেলাল একাডেমি সংলগ্ন সড়কে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা বিএনপি ও যুবদল নেতারা বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।
তারা জানান, গুরুগুলো জবাই করে বিভিন্ন হেফজ মাদ্রাসার এতিম ও অসহায় মানুষের মাঝে মাংস পৌঁছে দেয়া হয়।
পিএস