ভোলা: ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলার নদী ভাঙন রোধের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
সোমবার (২৭ জুলাই) ভোলা সদরের শিবপুর ইউনিয়নের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পার্থ বলেন, ভোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা নদী ভাঙন। আমরা তো বহু বছর ধরেই দেখে আসতেছি এই কাজ হচ্ছে, এভাবে নদী ভাঙছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো যতটুকু করার কথা ছিল করেনি। এতদিন এগুলি সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। আমরা চেষ্টা করেছি এইবার ভাঙন বন্ধে কাজ হবে। আগামী একনেক সভায় এখানকার নদী ভাঙ্গন রোধে বড় একটি বরাদ্দ হবে।
পিএস