দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাত দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের সিদ্ধান্তে এই ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান ছুটির এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত বন্দরে পণ্য আমদানি-রপ্তানি পূর্ণাঙ্গভাবে স্থগিত থাকবে। পঞ্জিকা অনুযায়ী ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিক গতিতে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চালু হবে।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতের কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ছুটির সিদ্ধান্ত বন্দরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তবে বাণিজ্যিক বিনিময় বন্ধ থাকলেও ছুটির প্রথম তিন দিন—অর্থাৎ ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ পরিচালনা এবং কাস্টমস সংক্রান্ত দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলবে। এরপর ২৪ অক্টোবর সকাল থেকে নিয়মিত আমদানি-রপ্তানি প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

এসএইচ