কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

  • কক্সবাজার প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের হিমছড়ি এলাকার সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্যটকদের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউ ও স্রোতে তারা ভেসে যান।

পরে স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ইউএনও আরো বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

পিএস