রাজশাহীতে বিআরটিসির ২ বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

  • রাজশাহী ব্যুরো  | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার আম চত্বর এলাকায় বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শাহ মখদুম থানার ওসি মো. আকবর আলী জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে আম চত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল বোমা মারা হয়। এতে দুটি বাসে আগুন ধরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দুটি বাসই পুড়ে গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এসআই