চাঁপাইনবাবগঞ্জে ১৯টি ককটেল ও হেরোইনসহ আটক ১

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১৯টি ককটেল ও ৮৫ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ। 

রোববার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। 

​চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল কাজি আল আমিন অপু আজ সোমবার বিকেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একটি যৌথ টহলদল ওই অভিযান চালায়। 

তিনি জানান, ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে আমিনুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে ককটেল ও হেরোইনসহ আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পিএস