ঢাকা : সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৮৩ জন এবং অন্যান্য অপরাধে ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযান চলাকালে একটি একনলা বন্দুক, চারটি এলজি, একটি কিরিচ এবং দুটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পিএস