পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারিকুল ইসলাম বলেছেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পিএস