দর পতনের শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১, ০৫:২৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার শেয়ারের দর পতন বা টপটেন লুজারের তালিকায় প্রথমে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (৩১ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৮ শতাংশ বা ৩ টাকা ৫০ পয়সা কমেছে। বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ৫৩ টাকা। গত কার্যদিবস বৃহস্পতিবার দেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ৫৬ টাকা ৫০ পয়সা।

রোববার কোম্পানিটি ৭৯ বারে ২৬ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা। 

তালিকার কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ার লিমিটেড এর শেয়ার দর কমেছে ৭ দশমিক ৭৮ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। 

ডিএসই’র ওয়েবসাইট থেকে স্কীনশর্ট

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সা। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৪ টাকা ৪০ পয়সা। 

আজ কোম্পানিটি ১ হাজার ২০৫ বারে ২১ লাখ ২০ হাজার ২১৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এর শেয়ার দর কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা। 

বর্তমানে কোম্পানিটির প্রতিটি শেয়ার মূল্য কমে দাঁড়িয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির মূল্য ছিল ২৯ টাকা ৯০ পয়সা। 

আজ কোম্পানিটি ১ হাজার ৩৬৫ বারে ১৫ লাখ ২৬ হাজার ৯৮৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৪ লাখ টাকা।

পতনের তালিকায় চতুর্থ স্থানে থাকা সামিট পাওয়ারের দর কমেছে ৭ দশমিক ৬৩ শতাংশ, পঞ্চম স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ দশমিক ৫০ শতাংশ, ষষ্ঠ স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর ৭ দশমিক ৩৯ শতাংশ, সপ্তম স্থানে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডে এর ৭ দশমিক ৩৭ শতাংশ, অষ্টম স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড এর ৭ দশমিক ৩৬ শতাংশ, নবম স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৬ দশমিক ৯৭ শতাংশ এবং দশম স্থানে থাকা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর শেয়ার দর ৬ দশমিক ৪৮ শতাংশ দর কমেছে।

সোনালীনিউজ/এমএইচ