২০ লাখ শেয়ার কিনবে স্কয়ার ফার্মার এমডি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৪৯ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কিনবেন। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে ক্রয় সম্পন্ন করা হবে।

এএইচ/পিএস