দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে রেনাটার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ১১ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা ৬৪ পয়সা মুনাফা হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৩ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে মুনাফা ছিলো ১০ টাকা ৮৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১২ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ টাকা ৬০ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১৩ টাকা ৪৮ পয়সা।

পিএস