এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে: গভর্নর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০১:৩৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের সক্ষমতা যাচাই করে অর্থায়ন করতে এবং ঋণ আদায়ে আরও কঠোর ও সাহসী হতে হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, ব্যাংকগুলোকে অবশ্যই ঋণগ্রহীতার পরিশোধ সক্ষমতা বিবেচনায় নিয়ে ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে দ্বিধা না করে সাহসী ভূমিকা নিতে হবে। রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক খাত আরও মজবুত হবে।
 
তবে ব্যাংকগুলো যেন শুধু বড় ব্যবসায়ীদের পেছনেই না ছুটে, সেজন্য ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনুৎপাদনশীল খাত হলেও এসএমই খাতে ঋণ বিতরণের হার বাড়াতে হবে।
 
আহসান এইচ মনসুর বলেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পেরেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করেছে- যদিও তা সম্পূর্ণ না। তবে আগামীতে যেন আরও কঠিন সময়ের সম্মুখীন হতে না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে।

পিএস