বিশ্ববাজারের প্রভাবের পাশাপাশি দেশের বাজারেও স্বর্ণের দামে চলছে টানা অস্থিরতা। কখনো বাড়ছে, কখনো কমছে—এই ওঠানামার ধারায় মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।
সবশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বড় অঙ্কে বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। ওইদিন ভরিতে দাম বাড়ানো হয় ১০ হাজার ৯০৬ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি একদিনেই দুই দফা এবং ১ ফেব্রুয়ারি আরও এক দফা স্বর্ণের দাম কমানো হয়। ফলে টানা তিন দফায় ভরিতে মোট দাম কমেছিল ১৩ হাজার ৯৩৯ টাকা। তবে ৩১ জানুয়ারি একদিনে দুইবার দাম সমন্বয় করা হয়, যেখানে এক দফায় কমলেও অন্য দফায় বেড়ে যায় দাম।
গত ৩০ জানুয়ারি ভরিতে স্বর্ণের দাম কমেছিল ১৪ হাজার ৬৩৮ টাকা। এর ঠিক আগের দিন একদিনেই ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে স্বর্ণের দাম পৌঁছায় দেশের ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায়।
এছাড়া ২৩, ২৫, ২৬ ও ২৮ জানুয়ারি—এই চার দিনে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময়ে মোট বেড়েছিল ২০ হাজার ৪৭০ টাকা।
বাজুসের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৮ বার।
এম