ঢাকা: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গভর্নর বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের মধ্যেই ৪০ বিলিয়ন ডলারে উন্নীত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গভর্নর বলেন, চলতি মাসেই রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়ে যাবে এবং বছর শেষে তা আরও শক্তিশালী অবস্থানে পৌঁছবে।
ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বিগত সময়ে এই খাতে ব্যাপক অনিয়ম হয়েছে, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমগুলো নির্বাচিত সরকার এগিয়ে নেবে বলে তিনি প্রত্যাশা করেন।
মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা এখনই ছোঁয়া সম্ভব হয়নি, তবে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান গভর্নর। বিনিয়োগ বৃদ্ধির জন্য নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
পিএস