দাম বাড়ার পর আজ নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:৫০ এএম

দেশের স্বর্ণের বাজারে আবারও দামের ঊর্ধ্বগতি দিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা মঙ্গলবার (৩১ মার্চ) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। আগের দিনের তুলনায় এতে ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এর আগে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য দেশের সব জুয়েলারি দোকানে বহাল থাকবে। তবে ক্রেতাদের মনে রাখতে হবে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। ফলে গয়নার চূড়ান্ত দাম আরও কিছুটা বেশি হতে পারে।

সংগঠনটি আরও জানায়, গয়নার নকশা ও মানের ওপর নির্ভর করে মজুরির হার পরিবর্তিত হতে পারে। ফলে একই ওজনের সোনার গয়নার দাম দোকানভেদে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে।

এম