বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারকে বিনিয়োগবান্ধব করার উদ্যোগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৮:৩০ পিএম
ছবি: নিজস্ব

ঢাকা: চীনা কোম্পানিগুলোর সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে সিইএবি’র ১৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মা বেন। 

বৈঠকের শুরুতে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং দেশের পুঁজিবাজার উন্নয়ন ও আধুনিকায়নে চলমান উদ্যোগ তুলে ধরেন।

তিনি বলেন, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং চীনা কোম্পানিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার মাধ্যমে যৌথ লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজারকে আরও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এএইচ/পিএস