৮৫ শতাংশ লোকসান কমেছে বিডি ল্যাম্পসের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৩:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় ৮৫ শতাংশ লোকসান কমেছে।

রোববার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডি ল্যাম্পসের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৮৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫.৪৬ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪.৬৩ টাকা বা ৮৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৫) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১১ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৫ টাকা বা ১৩৬ শতাংশ।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬.৮৪ টাকায়।

এএইচ/পিএস