মালিকানায় ফিরতে তোড়জোড় এক্সিম ব্যাংকের উদ্যেক্তাদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: একীভুত ব্যাংক থেকে বের হয়ে আগের মতো স্বতন্ত্র কার্যক্রম চালাতে চায় এক্সিম ব্যাংকের উদ্যোক্তারা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ পাশের পর এই বিষয়ে জোরালে চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংকটির পুরনো উদ্যোক্তারা।

ব্যাংকটির সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশেজ্ঞরা বলছেন, শরীয়াহ্ ভিত্তি পাঁচটি ব্যাংককে আবারও ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে পুরনো ধারায় ফিরতে দিলে গ্রাহক আস্থা হারাবে যা ফিরিয়ে আনা সম্ভব হবে না। তারা বলছেন, যত যাই বলুক না কেন এই ব্যাংকগুলোর মালিক মোটাদাগে দুইটি বড় গ্রুপ অব কোম্পানি। এদের কাছে যদি ব্যাংকগুলো আবার ফিরে যায় তবে সব হারানোর মত উপায় হবে।

সর্বশেষ সম্পদ মান পর্যালোচনায় এক্সিম ব্যাংকের মোট বিতরণ করা ঋণ ছিল ৫১ হাজার ৬৪২ কোটি টাকা। যার মধ্যে সোয়া ৪৮ শতাংশই খেলাপি। আর মোট সম্পদ দেখানো হয়েছে ৬২ হাজার কোটি টাকা। এছাড়া সর্বশেষ শেয়ার প্রতি দর ছিল ৫ টাকা ৩০ পয়সা। 

মূলত সে সময়ের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার প্রতিষ্ঠানের নামে বিপুল ঋণ বিপদে পেলে প্রতিষ্ঠানটিকে। যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ/পিএস