মুনাফা বেড়েছে গ্রামীণফোনের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১২:১৩ পিএম

ঢাকা: দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল ৪ টাকা ৬৯  পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১২ টাকা ৪৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৪ টাকা ১১ পয়সা ছিল।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৪৬ টাকা ৩৯ পয়সা।

এএইচ/পিএস