মুনাফা বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:০৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৪ পয়সা ইপিএস হয়েছিল।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ৩ টাকা ৭ পয়সা, যা আগের বছরে ছিলো ৪ টাকা ৩৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৯ পয়সা।

এএইচ/পিএস