ঢাকা: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকায় গুলশানের হোটেল লেকশোরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিডিবিএলের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত, পিডিবিএলের অন্যান্য সদস্য ব্যাংকের এমডি ও সিইও এবং পিডিবিএলর সিইও সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান, ট্রেজারি ডিলার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশের সরকারি সিকিউরিটিজ মার্কেটের উন্নয়ন, মানি মার্কেট এবং বৈদেশিক মুদ্রাবাজারের গতিশীলতা এবং দেশীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
পিএস