শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রবেশনারী অফিসারদের ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ট্রেনিং একাডেমীতে ব্যাংকে নবনিযুক্ত ৪০ জন (বৃহস্পতিবার ১৪ মে) প্রবেশনারী অফিসারদের জন্য ১৯ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ এবং পুরস্কার বিতরণ করেন। 

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমি এর প্রধান এ. কে. এম. হাসান রহিম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমি’র ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।

এসআই