ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম এতে সভাপতিত্ব করেন।
সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান উপস্থিত ছিলেন।
সভায় ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন-এর পদত্যাগপত্র গৃহীত হয়। একই সঙ্গে মো. আলতাফ হুসাইনকে ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।
পিএস