ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৭৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মো. রিয়াজুল করিম।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য ফকির মাসরিকুজ্জামান এবং ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।
পিএস