ঢাকা: ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু হোসাইন আহমদের (১২) চিকিৎসার জন্য ১০ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
সোমবার (২৯ জুন) শাহজালাল ইসলামী ব্যাংকের সুবিদবাজার শাখার ব্যবস্থাপনক আহমদুর রশিদ চৌধুরী অনুদানের চেক হস্তান্তর করেন।
হোসাইন আহমদ সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকার বাসিন্দা গাড়ি চালক মো. কামরুল ইসলামের ছেলে। হোসাই আহমদের চিকিৎসার জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ (দশ) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুদানের এই অর্থের চেক হোসাইনের পিতা গাড়ি চালক মো. কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিএস