আয় ও ব্যয়ে ৮ কোটি টাকা ঘাটতি রূপালী লাইফের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৫:৫৪ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৬) লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে মোট আয় ও মোট ব্যয়ের (দাবি পরিশোধসহ) হিসাবে ৮ কোটি ১১ লাখ টাকার ঘাটতি হয়েছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটি ১৪ লাখ ৮০ হাজার টাকার উদ্বৃত্ত (সারপ্লাস) ছিল।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন, ২০২৬) কোম্পানিটির লাইফ রেভিনিউ অ্যাকাউন্টে ১৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকার ঘাটতি হয়েছে। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৪ কোটি ৯০ লাখ ৭০ হাজার টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪৮৫ কোটি ৫৭ লাখ ৩০ হাজার টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ৪৭৯ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৫ কোটি ৭৬ লাখ টাকায় বৃদ্ধি পেয়েছে।

এএইচ/পিএস