শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ম্যারিকোর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ১১:৫৪ এএম
ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ বা শেয়ারপ্রতি ৫০ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ৩০ জুন পর্যন্ত ৩ মাসের সময়ের ব্যবসার উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

[273885]

ম্যারিকোর ৩ মাসে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একইসময়ে হয়েছিল ৬১.৭৭ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ৭.৬৫ টাকা বা ১২ শতাংশ।

গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৬.১৪ টাকায়।

এসআই