৫ ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৬:৪৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ ব্যাংকের ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের ১০৩১ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বন্ডের অনুমোদন দেওয়া ৫ ব্যাংকের মধ্যে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার, সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকার, ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার এবং ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার।

পিএস