আজ স্বর্ণ ও রুপার ভরি কত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৯:৩৭ এএম

দেশের বাজারে টানা চার দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এতে টানা চার দফায় প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ১০ হাজার ৪৩৯ টাকা।

গত রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর নতুন করে দাম পরিবর্তন না হওয়ায় আজও নির্ধারিত এই দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুসের ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে গত শনিবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৭৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী নির্ধারিত এই দামেই দেশের বাজারে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে। পরবর্তী সময়ে নতুন দাম নির্ধারণ করা হলে তখন থেকে সংশোধিত মূল্য কার্যকর হবে।

এম