ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক মুনির মোবারক আলী তাঁর শেয়ার উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি কোম্পানির ১৮ লাখ ৩৯ হাজার ৬৫৮টি শেয়ার দুই বোনের কাছে হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার নাসরীন মেহবুব আলীকে ৯ লাখ ১৯ হাজার ৮২৯টি এবং আরেক সাধারণ শেয়ারহোল্ডার শামশা এন. হাশওয়ানীকে ৯ লাখ ১৯ হাজার ৮২৯টি শেয়ার উপহার হিসেবে দেওয়া হবে। ২৭ অক্টোবর, ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে এই হস্তান্তর সম্পন্ন করা হবে।
এএইচ/পিএস