ঢাকা: পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকসের টাইলস উৎপাদন লাইন-৩ এক মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। গ্যাসের চাপ কম থাকায় গত ১৪ অক্টোবর থেকে এ উৎপাদন লাইন বন্ধ রেখেছে কোম্পানিটি।
কোম্পানি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ না পাওয়া পর্যন্ত লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণের জন্য গত ২৫ আগস্ট থেকে টাইলস উৎপাদন লাইন-২ বন্ধ রাখা হয়েছিল। তবে গত ১৯ নভেম্বর থেকে লাইনটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
বর্তমানে আরএকে সিরামিকসের টাইলস কারখানায় মোট চারটি উৎপাদন লাইন রয়েছে। এর মধ্যে তিনটি—লাইন-১, লাইন-২ ও লাইন-৪ চালু রয়েছে। অন্যদিকে গ্যাসের চাপ কম থাকায় লাইন-৩ এখনো বন্ধ রয়েছে। ফলে কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে বর্তমানে একটি অচল রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ পাওয়া গেলে উৎপাদন লাইন-৩ পুনরায় চালুর বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এএইচ/পিএস